বাংলার ইতিহাস আর ঐতিহ্যের জামদানি শাড়ি নিয়ে চট্টগ্রামে রূপকথা বুটিকসের তিনদিন ব্যাপি জামদানি প্রর্দর্শনী
নিজস্ব স্বকৃয়তার জন্যে বিশ্বের দরবারে আপন মহিমায় উজ্জল অভিজাত তাতবস্ত বাংলার জামদানি,যার সাথে মিশে আছে এ দেশের সংস্কৃতি ও কৃষ্টি।সঠিক পরিচযার অভাবে বাঙ্গালী হারিয়েছে তার ঐতিহ্য মসলিন।বিশ্ব বিখ্যাত এই মসলিন এর আধুনিক রূপকার এই জামদানি শাড়ি।
স্বর্নতুল্য সুতার কারূকাজের এই জামদানি আজো বাংলার মা বোনদের হদয় জুড়ে আছে।তাই আজো ঈদ সহ যে কোন অনুষ্ঠানকে ঘিরে রেখে শুরু হয় জামদানির কদর।
বাংলার এই ঐতিহ্যবাহী জামদানিকে সকল শ্রেণীর নারীদের কাছে পৌছে দিতে এবং এর ইতিহাস ঐতিহ্য সকলের কাছে তুলে ধরতে চট্টগ্রামে শুরু হয়েছে জামদানি ফ্যাশন হাউস “রূপকথার” তিন দিন ব্যাপি জামদানি প্রদর্শনী।
চকবাজারের অভিজাত শপিংমল কেয়ারী ইলিশিয়াম এ শুরূ হওয়া এ জামদানি প্রর্দর্শনী চলবে ১৬-১৮ ই আগষ্ট।
নানান রং এর কারুকাজ আর রকমারি ডিজাইনের রূপকথা ফ্যাশন হাউস এবার জামদানি পৌছে দিবে চট্টগ্রামের সৈখিন প্রিয় মা বোনদের কাছে।ফুল তেরছি ,ছিটার জাল, সুই জাল, হাটু ভাঙ্গা,ডালম তেরছি,পান তেরছি, ফুল গুটি পাইর সহ শতাধিক জামদানির পসরা নিয়ে এসেছে এবার এ প্রতিষ্টান।
রূপকথা জামদানি ফ্যাশন হাউস এর কর্ণধার রাবেয়া শারমিন জানান “চট্টগ্রামের সকল শ্রেণীর মা বোনদের কাছে বাংলার এ ঐতিহ্যবাহী জামদানি পৌছে দেয়াই তার প্রতিষ্টান এর মুল উদ্দেশ্য।” তিনি আরো বলেন, বাংলার কৃস্টি আর ইতিহাসের সাথে ছড়িয়ে আছে এ জামদানি। কিন্তু অধিক মুল্যের কারনে তা আজ শুধু অভিজাত রমনীরা পড়তে পারেন। তাই তিনি চান, সকলের কাছে সুলভ মূল্য জামদানী শাড়ীকে পৌছে দিতে।
মেলার স্থানঃ
কেয়ারী ইলিশিয়াম (৪র্থ তলায়), চকবাজার, চট্টগ্রাম
তারিখঃ ১৬, ১৭, ১৮ আগষ্ট ২০১২
মোবাইল :- +880 1680 999777
