আলোচনা, ইন্টারনেট, টুকরো খবর, ফ্রিল্যান্সিং

Dolancer.com — সতর্ক হওয়ার এখনই সময়

২০০৫ সালের দিকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একদিন আমার এক ঘনিষ্ট বন্ধু বললো তার কাছে একটা বিজনেস আছে যাতে নাকি রাতারাতি অনেক বড়লোক হওয়া  যায় । যদিও লেখাপড়া বাদ দিয়ে তখন রাতারাতি অনেক বড়লোক (!!) হওয়ার কোন ইচ্ছাই আমার  ছিলো না তারপরও নাছোড় বান্দা বন্ধু জন্য তার বিজনেসের কথা শুনতে হয়েছিলো ।

আমার সেই বন্ধু বেশ কিছুদিন লেখাপড়া বাদ দিয়ে দেখি সারাদিন কিসের ডান আর বামের হিসের করে ।  তার এই ডান আর বামের হিসেব করতে করতে সে আবার মেসের কমন টাকা থেকে ধার করে প্রায় ১০ হাজার টাকা বিনিয়োগও (??) করে ফেলেছে  ।  সারাদিন সে তখন মেসে মেসে ঘুরছে তার ডান হাত আর বাম হাতের জন্য ।  মাঝে মাঝে সে আমাকে তার কতটা ডান হাত কতটা বাম হাত সে হিসেব দেয় । আমার দিকে তাছিল্যের হাসি দিয়ে বলে আমি কি পরিমান বোকা । আমিও মোটামুটি নিজের নির্বুদ্ধিতা আর আমার বন্ধুর ব্যবসায়িক বুদ্ধির কথা চিন্তা করে উদাস হই । দিন ভালোই কাটছিলো, এর মধ্যে আমার ঐ বন্ধু আমার আরো কিছু চালাক (!!) বন্ধুকে তার হাত বানিয়ে ফেললো ।  এদিকে আমার প্রায় সব বন্ধুরা মিলে টাকা দিয়ে কি কি করবে তার হিসেব কষছিলো আর আমি আমার আরেক বোকা বন্ধু মিলে তাদের প্লান মুগ্ধের মতো শুনতাম ।  দিন বেশ যাচ্ছিলো, হঠাৎ করে একদিন দেখি আমার সব বন্ধুর মন খুবই খারাপ । আমি তাড়াতাড়ি একজনকে জিজ্ঞাস করলাম কিরে কি হয়েছে ? সে যা বল্লো তা শুনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ।  সে বললো তাদের কম্পানী নাকি রাতারাতি উধাও হয়ে গেছে ।  আমারতো প্রথমে বিশ্বাসই হচ্ছিলো না । এতো বড় কম্পানী, বিশ্ববিদ্যালের চৌকশ ছাত্র যাদের ডান হাত বাম হাত তারা কিনা রাতারাতি উধাও !!!!

পরে যা জানা গেলো আসলেই তারা উধাও, আমার প্রায় সব বন্ধুরই ৫ হাজার টাকা করে লস । পাঠক, ৫ হাজার কিন্তু তখন অনেক টাকা আমাদের কাছে, ৫ হাজার টাকা দিয়ে দিব্বি ২ মাস চালিয়ে দিতাম তখন ।   আমার সব বন্ধুই তখন বেশ মনমরা হয়ে থাকে, পরিশেষে সেই সেমিস্টারে এক গাদা কোর্স ড্রপ দিয়ে তারা তাদের লোভের মাশুল পুরো করে ।

সচেতন পাঠক নিশ্চয়ই এতোক্ষনে বুঝে গেছেন আমি কোন সে মহান বিজনেসের কথা বলছি ।  এই মহান বিজনেস পরবর্তিতে বিভিন্ন নাম (যেমন: ডেসটিনি, ইউনি পে টু ইউ) নিয়ে আমাদের মাঝে এসে আমাদের প্রচুর টাকা, সময় এবং মেধা নষ্ট করেছে ।  MLM  বিজনেস থালা বাটি আর সোনা দানা নিয়ে থাকলে আমার কোন সমস্যা ছিলো না । কিন্তু ইদানিং শুনতে পাচ্ছি  এই  ধান্দাবাজি বিজনেস আমার কর্মক্ষেত্র, আইটি তেও প্রবেশ করেছে ।

যেহেতু  গত ৬ বছর ধরে আমি ফ্রিলানসিং নিয়ে কাজ করছি তাই অনেকে আমাকে  Dolancer.com প্রশ্ন করেছে । কিন্তু সাইটটি সম্পর্কে তেমন কিছু না জানাতে সবাইকে বলেছি আমি কিছু জানি না ।  ফ্রিলানসিং নিয়ে আমরা যে গুগল গুপ চালাই সেখানে জানতে পারলাম Dolancer.com বাংলাদেশ থেকেই অপারেট হয় । সবসময় আন্তার্জাতিক মার্কেট প্লেসে কাজ করে এসেছি, নিজ দেশের একটা মার্কেট প্লেস আছে শুনে বেশ ভালো লাগলো ।  সেখান থেকে একটা কৌতুহলও তৈরি হলো সাইটি সম্পর্কে জানার ।

প্রথমে সাইটটি দেখেই খটলা লাগলো এর লুক এন্ড ফিল দেখে । আমার সন্দেহ আরো গাড়ো হলো যখন দেখলাম

  • 42623 freelance professionals
  • $652014.73 user earnings
  • 0 projects completed
  • 8 projects available

যা কিনা যেকোন ফ্রিলান্সিং মার্কেট প্লেসের সাথে তীব্র ভাবে বেমানান ।  তা যাই হোক ৪২ হাজার কর্মী ৬ লক্ষ ডলারের কাজ করেছে দেখে ভালো লাগলো । তাই তাদের টপ ইমপ্লায় আর টপ ওযার্কারের লিস্ট দেখার সাধ হলো । যা দেখলাম তা দেখো তো আমি হতবাক, লিস্টতো পুরোই ফাকা ।  পাঠক আপনিই দেখুন

http://dolancer.com/index.php/buyer/getBuyersreview

এই ধাক্কা সামলাতে, চিন্তা করলাম সাইটে রেজিস্টেশন করে দেখি ।  রেজিস্টেশন করতে গিয়ে দেখি আমাকে কমপক্ষে ১০০ ডলার দিয়ে প্যাকেজ কিনতে হবে ।  ঠিক এ জায়গাতে এসেই যেকোন ফ্রিলান্সিং কর্মী বুঝে যাবে যে সাইটি কোনক্রমেই মানসম্মত নয় ।  তার পরের ঘরেই দেখি রেফারেল যদিও তা যেকোন মানসম্মত ফ্রিলান্সিং সাইটের জন্য বেমানান ।  তারপর যা দেখলাম তা  দেখে  আমার  বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের বিরশ মুখের কথা মনে পড়ে গেলো, সে গল্প পাঠককে আগেই বলেছি ।  এতো দেখি ডান আর বামের খেলা ফ্রিলান্সিং মার্কেট প্লেসেও । বিশ্বাস না হলে ঘুরে আসুন,

http://dolancer.com/index.php/programmer/signUp

সাথে সাথে সাইটটির  whois রেকর্ড খুজে বের করলাম । তাতেও সাইটটি সম্পর্কে খারাপ ধারনাই পেলাম । যারা একটু টেকনিকাল তারা ঘুরে আসতে পারেন ।

http://www.robtex.com/dns/dolancer.com.html?tab=all

যে অতি বিখ্যাত Dolancer Outsourcing Inc. কম্পানীর কথা বলা হচ্ছে তার কোন আলাদা ওয়েব সাইটেরও সন্ধান পাওয়া গেলো না ।  Google স্ট্রিট ভিওয়ে যে বাসাটি পাওয়া গেলো তা যেকোন মাল্টিমিলিয়ন কম্পানীর জন্য বেমান ।  যদিও বুঝা গেলো না কম্পানীটি ঐখানে আদোও আছে কিনা ।

এবার আসা যাক এই বিখ্যাত সাইটের বাংলাদেশি মালিক পক্ষের পরিচয় সম্পর্কে, তিনি নিজেকে একজন এক্সপার্ট প্রগ্রামার হিসেবে দাবি করেন । ২০০২ সালে  HSC পাস করেন এবং ২০০৯ সালে গ্রাজুয়েশন শেষ করেন ।  তার পেজটির তথ্যগুলো লেখার ধরনও  অনেক অপেশাদার মনে হয়েছে ।  আগ্রহী পাঠক ঠু মেরে আসতে পারেন,

https://www.facebook.com/pages/Rokon-U-Ahammed/154024074608426?sk=info

এখন আমি যা বলবো তাহলো সবচেয়ে মারাত্বক এবং ভয়ের কারন । বিভিন্ন সুত্র, এমনকি রোকন সাহেবের পেজেও এ তথ্য পাওয়া যায় যে , যে সার্ভারের মাধ্যমে কর্মীদের মধ্যে কাজ (প্রতিদিন ১০০ লিন্ক ক্লিক করে ৭০ টাকা ধরে মাসে ২১০০ টাকা আয়  । যদিও প্রথমেই তার কাছ থেকে ৭০০০ টাকা নিয়ে নেয়া হয় ।) বিতরন করা হয়  তা মাঝে মাঝেই বন্ধ থাকে ।

একজনের দাবি তার অ্যাকাউন্টে    ৩.৭৩ ডলার ছিলো এখন কোন কারন ছাড়াই আছে ২.৪৪ ডলার !!!!!!!!

এরকম হাজারো অসজ্ঞতি নিয়ে শুধুমাত্র আমাদের অজ্ঞতা আর অল্প পরিশ্রমে বেশি আয় করার লোভের কারনে Dolancer.com মতো কম্পানী আমাদের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ।  বারবার নিস্ব হচ্ছি আমরা, তাই এখনই সময় সতর্ক হওয়ার, অন্যকে সতর্ক করার । তা নাহলে, Dolancer.com এর সার্ভার  একদিন ঠিকই চিরতরে ডাওন হবে কিন্তু  তখন আর আমাদের হাতে কোন ব্যাকআপ কপি থাকবে না ।

 

জাবেদ মোর্শদ

জাবেদ মোর্শদ সম্পর্কে

লেখক নিজের সম্পর্কে কোন তথ্যই প্রদান করেন নি।
  • azaharali033

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজই আমি একটি account করতাম কিন্তু এখন আর করব না। আর আমার সব বন্ধুদের সাবধান করে দিব।

  • প্রিন্স অব ডাইভার্সিটি

    এর পরও যদি মানুষ না বুঝে তাহলে আমাদের আর কিছুই করার নাই । আপসোস আমরা শুধু নকল ই করলাম তারপর আবার এটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলাম ।
    ধন্যবাদ জাবেদ ভাই আপনার একটি সুন্দর আর্টিকলটি লিখার জন্য আশা করি এভাবে এরকম অন্যান্য সাইটগুলোর সাথেও আমাদের পরিচয় করিয়ে দিবেন। :)

  • james

    I love dolancer. They gave me profit. Not only me above 40000 people withdraw their real investment. So ….People loves to Gossip. They don’t have works. There is no business without risk. So please don’t say something like this.

    • shibli049

      মিঃ জেমসঃ কিভাবে আপনাকে তারা লাভ দেয়?? যাদের নিজেদের সাইট এই লেখা থাকে

      *42623 freelance professionals
      *$652014.73 user earnings
      *0 projects completed
      *8 projects available

      ০’শূন্য’ প্রজেক্ট সম্পন্ন করা!! একটু বলবেন কি??

  • Tapaaal

    Jabed vai apni thik e bolechen, apnar article ti besh tottho bohul holeo amar kichu khetre dimot ache. Apni bam hat dan hat bolte may b mlm system k indicate korechen. Apni chaku diye jemon apel kete khete paren thik temni eta dara manus o khun korte paren. Apnar beboharer upore eti valo ba kharap hote pare, tate chakur kuno dush nei. Thik temni kisu osoth luk mlm k osot vabe use korche. But eta j ki poriman ashirbadsorup manuser jonno ta hoyto apni janenna. Plz visit this site http://www.firstclassmlm.com ….Echara google e search diye aro onek onek info jante parben

  • heat-live

    জাবেদ মরশেদ,
    আপনি যদি ৬ বছর ধরে Freelancing এর কাজ করে থাকেন, তাহলে এই Blog এ আপনার প্রথম Post কেন ??
    Dolancer.com আপনাকে হয়তবা কন কিছহু দিয়ে খুশি করতে পারেনি তাই।।
    whenever you post something on any blog, post with your real identity..

    You are working as freelancer for 6 years, so you should be writing how to earn money via Internet.
    Which will be useful and helpful for the readers on this blog.

    And by not doing that, you are writing against a company.
    After 6 years doing freelancing you thought to write in a blog..!

    WHY THIS SO LATE..???

    I suggest you before saying anything, please meet that man and his company.
    And we will be grateful if you share us what the company and their activities really is..!

    If Dolancer.com is doing something really wrong, Bangladeshi media will let us inform to that..!
    Because we have very truthful and powerful media in our country..!!!
    We don’t have to rely on peoples like you are!!

    [I never meant any harsh words. Just to aware the (extra-aware) people like you..!!]

    • জাবেদ মোর্শদ

      >>আপনি যদি ৬ বছর ধরে Freelancing এর কাজ করে থাকেন, তাহলে এই Blog এ আপনার প্রথম Post কেন ??

      ভাইজান কি জানেন এই ব্লগটা কত দিন হলো চালু হয়েছে ? আপনার প্রশ্নটি আমার কাছে হাস্যকর মনে হয়েছে । কেউ ৬ বছর ফ্রিলান্সিং করলে কেন এটা তার প্রথম পোস্ট হতে পারবে না তা আমার কাছে বোধগম্য হলো না ।

      >>Dolancer.com আপনাকে হয়তবা কন কিছহু দিয়ে খুশি করতে পারেনি তাই।।

      বোঝা গেলো না আপনি কি বুঝাতে চেয়েছেন । একটু খুলাসা করে বলুন ।

      >>whenever you post something on any blog, post with your real identity..

      হাসি আর চাপা রাখতে পারলাম না । আমার নাম জাবেদ মোর্শেদ । পোস্টটিও লিখেছি সেই নামেই । আপনি …heat-live!!! যান আপনাকে এখন থেক তাপ-জীবন্ত নামেই ডাকি, কেমন?

      >>You are working as freelancer for 6 years, so you should be writing how to earn money via Internet.
      Which will be useful and helpful for the readers on this blog.

      তাপ-জীবন্ত সাহেব, যারা বাংলাদেশে ফ্রিলান্সিং করে তাদের মধ্যে যারা টপ, যেমন, জাকারিয়া ভাই ই বলেন, রাজিব ভাই বলেন, আল-আমিন ভাই বলেন আথবা আহসানের কথাই বলেন । যদি আজকেই এই নাম গুলো প্রথম শুনে না থাকেন তাহলে আমার কথা একটু দয়া করে জিজ্ঞাস করে নিবেন ।

      >>And by not doing that, you are writing against a company.
      After 6 years doing freelancing you thought to write in a blog..!

      WHY THIS SO LATE..???

      তাপ-জীবন্ত ভাই, কারন এই রকম ধান্ধাবাজির কথা প্রথম শুনলাম তাই ।

      >>I suggest you before saying anything, please meet that man and his company.
      And we will be grateful if you share us what the company and their activities really is..!

      ধন্যবাদ । অবশ্যই, সময় পেলে রোকন সাহেবের সাথে দেখা করবো কোন এক সময় ।

      >> If Dolancer.com is doing something really wrong, Bangladeshi media will let us inform to that..!
      Because we have very truthful and powerful media in our country..!!!
      We don’t have to rely on peoples like you are!!

      মিডিয়া মিডিয়ার কাজ করবে । তাতে আমি কেন বলতে পারবো না, দয়া করে তা বলবেন । আর অতি অবশ্যই আপনি আমার কথা বিশ্বাস নাই করতে পারেন । এটা সম্পর্ণরুপে আপনার ব্যক্তিগত অধিকার । কিন্তু “peoples like you are” বলতে আপনি কি বুঝিয়েছেন তা আমার কাছে পরিষ্কার না । দয়াকরে খুলাশা করলে বাধিত হবো ।

      >>[I never meant any harsh words. Just to aware the (extra-aware) people like you..!!]

      এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । চির কৃতজ্ঞ রইলাম আপনার এই এহসানের জন্য ।

  • leo47

    পাগলের প্রলাপ,কোন প্রশ্ন থাকলে অফিসে আসুন।আশা করি আপনাদের ভ্রান্ত ধারনা দূর হবে।

    • shibli049

      জাবেদ মোরশেদ এর যুক্তিগুলো খন্ডন করুন না, এখানেই।।

    • প্রিন্স অব ডাইভার্সিটি

      কেন ভাই অফিস কেন ? এখানেই বলেন ।
      মলম (MLM)কোম্পানীর লোকদের মত আশা করি আর অফিস অফিস করবেন না ।

  • kironbest

    বুঝলাম না

  • kironbest

    ***vai, 2005 sale 5000tk onek chilo kintu bortomane akta tuition korle 5000/6000 tk pawya jay. Writter likha dekhe shotti hasar moto…
    Remember : No risk no gain…
    ***লেখক একটা গল্প বলে উদাহরণ দিছে, কোম্পানি নাকি উদাও !!! কোম্পানির স্থায়িত্ব কতদিন সেটা একমাত্র আল্লহ ছাড়া কেউ বলতে পারবে না …. আর আমরা তো দূরের কথা !!! তবে আশা করা যায় company এর সব document আছে।
    **gov কে tax দেয়া হচ্ছে । কোম্পানির সাথে EBL এর চুক্তি করা । কোম্পানির website গুলোতে প্রচুর এড পাচ্ছে ……তাহলে কোম্পানি কেন যাবে ???
    *** সবচেয়ে বড় কথা হল , এই dolancer দ্বারা সবাই internet এর ব্যাপারে আগ্যহী হয়ে উঠছে। দেখুন dolancer homepage (আপনি যেটা submit করেছেন) total dolancer users. আমি ধরে নিলাম মাত্র ১০০০জন প্রায় ৪৫০০০ হতে নতুন ইন্টারনেট নিয়েছে। এটাই বা কম কিসের !!!!
    পরিশেষে ……..শুধুমাত্র আপনাদের মত কিছু লোকের কারনে আমরা বাঙলী জাতি আজ অনেক পিছনে …….!!!

    • জাবেদ মোর্শদ

      কিরণ সাহেব,

      আপনি যে কথাগুলো বলেছেন, ঠিক প্রায় একই ধরনের কনভার্ছেসন আমার হয়ে ছিলো ইউনি পে টু ইউ এর একজন হার্ডকোর মার্কেটিং কর্মীর সাথে প্রায় ১.৫-২ বছর আগে ।

      আর হ্যা, ইউনি পে টু ইউ ও কিন্তু গভমেন্ট রেজিস্টার্ড কম্পানী । প্রথম দিকে আয়ের কথা না হয় নাই বল্লাম ।

      >>”শুধুমাত্র আপনাদের মত কিছু লোকের কারনে আমরা বাঙলী জাতি আজ অনেক পিছনে ”

      আপনার মতো স্মার্ট লোকের মাধ্যমে দেশ এগিয়ে যাক । আপনার জন্য শুভ কামনা ।

      • kironbest

        ভাই টিউনের মধ্যে তর্ক বা বিতর্ক হবে …তার মানে এই নয় যে, আপনি কোন কমেন্টকারীকে হেও করতে পারেন !!!
        আশা করি , আপনার মতো স্মার্ট লোকের মাধ্যমেও দেশ এগিয়ে থাকবে। ধন্যবাদ আপনার উপদেশ দেবার জন্য।

  • kironbest

    এই সাইটের এডমিনের উদ্দেশ্যে একটা বিশেষ অনুরোধ, দয়াকরে কখনও একপক্ষের কথা শুনে ফয়সালা দিবেন না।
    লেখক যে লিংক গুলো দিছে তাতে চলে যাবার সাথে কোন সম্পর্ক নাই। এটা সত্য যে , dolancer এর নিজস্ব কোন বাংলাদেশে সাইট নাই। তাই লেখক + নাবোধক কমেন্টকারী , দয়াকরে dolancer কে একটু সময় দিন। মাত্রই তো আসল। সবকিছুই হবে……..

  • kironbest

    dear writter, apnake kosto deya amar uddessho noy. Apni kosto pele khomar distite dekhben. Prithibite sob kichur positive + neg dui tai ache. Apnar uchit holo dui ta site ke niye likha.

  • Pingback: অতি শীগ্রই বন্ধ হচ্ছে ডুল্যান্সার — মুক্তমঞ্চ

  • Pingback: অতি শীগ্রই বন্ধ হচ্ছে ডুল্যান্সার । | TECH PRITHIBI -প্রযুক্তির সাথে ,আগামীর পথে ।

  • Probal Roy

    vai 1ta kaj koren 1ta mike vara koren r maiking koren. bt kunu luv nai. karon amar a bisash kori kareon amara ja invest korsi tar 4 gun already paisi. 1 jon student joya mash a hat khoroch bashay bose tulatasi aita apnader sojjo hosse na

  • Pingback: এখনই সময় ফ্রিল্যান্সিং নামে যারা এসব করছে ,তাদের ঘৃনা করা । — মুক্তমঞ্চ