ইন্টারনেট, টিপস এন্ড ট্রিকস

জেনে নিন গুগলে দ্রুত তথ্য খোজার কিছু ফর্মুলা

quick google search formula

 

প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি কিন্তু তথ্য খোজার জন্য গুগল ব্যবহার করি না এমন লোক খুব কম আছে। গুগলে কোন তথ্য খোজ করলে দেখা যায়, আপনার দরকারি তথ্য ছাড়াও আপনার দরকার নেই এমন সব তথ্য এসে যায় বা আপনি যেই তথ্য চাচ্ছেন তা সহজে এবং দ্রুত খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনি কিছু ফর্মুলা ব্যবহার করে সহজে আপনার দরকারি তথ্যটি খুঁজে পেতে পারেন।

নিচের ফর্মুলাগুলো ব্যবহার করে সহজে আপনার দরকারি তথ্যটি খুঁজে পেতে পারেন:

ফর্মুলাঃ ১। “link: domain

উদাহরণ: link: www.earntunes.com

কাজ: এই ফর্মুলাটি দিয়ে আপনি সহজে আপনার ব্লগ বা ওয়েবসাইট অন্য কোন পেজের সাথে যুক্ত আছে তা জানতে পারবেন।

ফর্মুলাঃ ২। “related: domain

উদাহরণ: related: technology.com

কাজ: ফর্মুলাটি দিয়ে আপনি সহজে যেকোনো ওয়েবসাইট-এর সম্বন্ধযুক্ত ওয়েবসাইট খুঁজে পেতে পারেন।

ফর্মুলাঃ ৩। “site: domain

উদাহরণ: site: www.earntunes.com

কাজ: ফর্মুলাটি দিয়ে আপনি সহজে যেকোনো ওয়েবসাইটের কয়টি পেজ  গুগলে ইনডেক্স আছে জানতে পারবেন।

ফর্মুলাঃ ৪। “allinurl:search term

উদাহরণ: allinurl: Bangladesh

কাজ: এই ফর্মুলাটি ব্যবহার করলে, গুগল আপনাকে হুবহু ওই ফলাফল গুলাই দেখাবে, যেগুলার url এ আপনার লিখা সার্চটার্মটি আছে।

ফর্মুলাঃ ৫। “allintitle: search term

উদাহরণ: allintitle: Step By Step SEO Tutorial

কাজ: এই ফর্মুলাটি ব্যবহার করলে, গুগল আপনাকে হুবহু ওই ফলাফল গুলাই দেখাবে, যেগুলার টাইটেলে আপনার লিখা সার্চটার্মটি আছে।

আশা করি ফর্মুলাগুলা আপনাদের কাজে লাগবে। যদি কোন কিছু না বুঝে থাকেন অনুগ্রহ করে কমেন্টে আমাকে জানাবেন। ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন।

 

লিখাটি পূর্বে প্রকাশিত হয়েছিলঃ EarnTunes

Kowshik Chanda

Kowshik Chanda সম্পর্কে

আমি কৌশিক। একজন ইন্টারনেট পোকা। সারা দিন ইন্টারনেট আর কম্পিউটার নিয়া পরে থাকাই আমার কাজ। ভালবাসি এস ই ও, ব্লগিং, ওয়ার্ডপ্রেস আর অন্যদের সাহায্য করতে।