ওপেনসোর্স

জনপ্রিয় মু্ক্ত অফিস স্যুট ওপেন অফিস

ওপেন অফিস.অর্গ:

ওপেন অফিস.অর্গ সফটওয়ারটি অফিস সফটওয়ারগুলোর মধ্যে একটি জনপ্রিয়,স্বাধীনভাবে ব্যবহার্য ,স্বয়ংসম্পূর্ন অফিসস্যুট ।মাইক্রোসফট অফিসের সমমানের এই সফটওয়ার দিয়ে লেখালেখি,প্রেজেন্টেশন,স্প্রেডশীট,ডায়াগ্রাম,ডেটাবেজ তৈরি,চিঠি,ফ্যাক্স সম্পাদনা ইত্যাদি সব কাজ করা যায় । পাশাপাশি থাকছে একটি ড্রয়িং এডিটর,এইচটিএমএল,এক্সএমএল ও ফরমুলা নিয়ে কাজ করার সুবিধা ।ওপেনঅফিস এ মাইক্রোসফট অফিসের সকল ফাইল সমর্থন করে এবং ওপেনঅফিস এ কাজ করে মাইক্রোসফট অফিসের এক্সটেনশনে সেইভ করা যায় ।

সুতরাং,আমরা সহজেই পাইরেটেড অফিস স্যুট ব্যবহার না করে ওপেন অফিস মুক্তসফটওয়ার ব্যবহার করতে পারি।আর আরও সুখের খবর বাংলাভাষাভাষীদের সুবিধার জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)এর একদল স্বেচ্ছাসেবক তৈরি করছেন সম্পূর্নবাংলা ভাষায়  ওপেন অফিস.অর্গ এর সহায়িকা ।এটি বিডিওএসএন এর ওয়েবসাইট (www.bdosn.org)থেকে বিনামূল্যে নামানো যাবে ।ওপেনঅফিস সফটওয়ারের ইংরেজী নতুন ভার্সন ও পোর্টেবল ভার্সন বিনামূল্যে www.openoffice.org ও বাংলা ভার্সনটি tinyurl.com/banglayopenoffice থেকে নামানো যাবে ।

 

 

 

ওপেনঅফিস এর কিছু সুবিধাবলী:

 

  • লাইসেন্সিং ফি নেই: সাধারনত আমরা যে মাইক্রোসফট অফিস সফটওয়ারটি ব্যবহার করি এর বেশীর ভাগই পাইরেসি কপি ইনস্টল করে থাকি ।অন্যদিকে ওপেনঅফিস সফটওয়ারটি একটি মুক্ত সফটওয়ার(ওপেনসোর্স),সবাই নিজের ইচ্ছামত ব্যবহার,বিতরন,কপি,পরিবর্তন করতে পারি ।
  • ক্রস ফ্লাটফরম: ওপেনঅফিস বিভিন্ন হার্ডওয়ার স্থাপত্য ও অপারেটিং সিস্টেম এ চলে।অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে হল মাইক্রোসফট উইন্ডোজ,লিনাক্স,সান সোলারিস,ম্যাক এবং এর একটি পোর্টেবল ভার্সনও রয়েছে ।
  • ভাষা সমর্থন: ওপেনঅফিস এর ব্যবহারকারী ইন্টারফেসটি ৪০টিরও বেশী ভাষায় পাওয়া যায় । আনন্দের বিষয় বাংলায় ও রয়েছে এর একটি সংস্করন “বাংলা ওপেনঅফিস” এই সংস্করনের অন্যতম বৈশিষ্ট্য গুলোর মধ্যে রয়েছে বাংলা ইউজার ইন্টারফেস হালনাগাদ করা,বাংলা বানান পরীক্ষার জন্য লক্ষাধিক শব্দের বাংলা অভিধান এবং বিশেষ সহায়িকা ।
  • ফাইল কম্পাবিলিটি: নিজস্ব ডকুমেন্ট ফরম্যাট ছাড়াও ওপেনঅফিসতে পিডিএফ ও ফ্ল্যাশ কম্পাবিলিটি আছে।মাইক্রোসফট,এইচটিএমএল,এক্সএমএল.ওয়ার্ড ফরম্যাটেও সংরক্ষন করা যায় ।ওপেনঅফিসএ আরেকটি ফিচার আছে যার মাধ্যমে কিছু পিডিএফ ফাইল এমপোর্ট করে সম্পাদনা করা যায়।