ফ্রিল্যান্সিং

আয় শুরু হোক দেশি সাইট থেকেই (পর্ব ৩)

একটু দেরি করে হলেও আবারো ফিরে আসলাম মিনি ধারবাহিক এর ৩য় পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালোই আছেন এবং সাথে আছে প্রতিমুহূর্ত।

আমাদের এবার কাজ খোঁজার পালা। তাই আজকে দেখবো আমারা কিভাবে কাজের জন্য বিড করবো! চলুন তাহলে শুরু করে দেয়া যাকঃ-

প্রতিটি ব্লগের/সাইটেরই নির্দিষ্ট একটি রোলস বা নিয়ম থেকে থাকে। কারণ নিয়ম হীন প্রতিটি যায়গাতেই লক্ষ্য করে দেখবেন অনিয়ম শুরু হয়ে থাকে। এবং অনেক সময় তা মাত্রা ক্রস করে যায়। তাই সব কিছুতেই একটি পরিপূর্ণ নিয়ম থাকা অবশ্যক!

উপড়ের পিকচারটির মধ্যে যেই মেন্যু দেখতে পাচ্ছেন তাহলোঃ-

  • হোমঃ- প্রথম পাতায় আসার জন্য।
  • ব্রাউজ জবঃ- আমরা এখান থেকেই কাজ খোঁজবো।
  • কন্টাকঃ- যেকোনো সমস্যায় বা প্রয়োজনে ব্লগের পরিচালকদের সাথে যোগাযোগ কররা জন্য।
  • ট্রিমসঃ- সকল নীয়ম মালা।
  • হেল্পঃ- আপনার কোন সাহায্য প্রয়োজন হলে নক করবেন এখানে।
  • FAQ:- দেশি ওয়ার্কার সম্বন্ধে আলোচনা!
  • দেশি ওয়ার্কারের মাঝে যারা কাজ দেয়ায় ও কাজ করার মাঝে এগিয়ে আছেন তাদের লিস্ট।

“ব্রাউস জব” এর মাঝে যেয়ে এতো, এতো কাজ যদি আপনি না খুঁজতে চান। তবে ইচ্ছে করলে আপনি সর্বশেষ কাজের লিস্ট থেকেও কাজ খুঁজে নিতে পারবেন। এতে একটি সুবিধা হচ্ছে সর্বশেষ কাজ হবার ফলে আপনি যদি দ্রুত বিড করতে যান তবে সিরিয়ালে খুব একটা পড়তে হবে না। এবং সুন্দর করে আগে এপ্লাই কররা  ফলে কাজটি আপনি পেয়েও যেতে পারেন :) । আর এটি পাবেন হোমের নিচেই।

হোমের একেবারে নিচে দেখতে পাবেন “জনপ্রিয় বিভাগ সমূহ”। এতে করে এখান থেকে আপনি দেখতে পাবেন সাইটে এখন কোন, কোন বিভাগে কাজ রয়েছে। অতঃপর পছন্দ অনুযায়ী বিভাগ টির মাঝে বিড করুন।

এবার পালা বিড করারঃ-

ব্রাউজ জব থেকে আপনার পছন্দ অনুযায়ী কোন একটি / একাধিক (আপনি সাধারণত প্রতিদিন ৫ টি বিড করতে পারবেন) কাজ সিলেক্ট করুন।

উক্ত কাজটি ওপেন হবার পর যদি আপনার ভালো লেগে থাকে তবে “BID ON THIS PROJECT” এ ক্লিক করুন।

  • আপনি এই কাজটির জন্য সর্বমোট যত টাকা চান তা লিখুন। আমি চেয়েছি ৫০০!
  • কাজটি কত দিনের মধ্যে করতে পারবেন তা দিন। আমি ৫ দিন দিয়েছি।
  • আপনি ৫০০ টাকা থেকে কত টাকা অগ্রিম চান তা লিখুন! আমি অগ্রিম চাই নি!
  • এবার প্রথম বক্সে সাধারণ কিছু লিখুন। যেমন Sir check your pm (pm= পার্সোনাল মেসেজ) , ভাইয়া আপনার মেসেজ টি দেখুন, Sir আমাকে কাজ টি দিন ….. ইত্যাদি, ইত্যাদি! তবে অবশ্যই খুব ভদ্র ও আকর্ষণীয় ভাবে!
  • ২ নাম্বার বক্সে দেখুন  আমি খুব পাম-পট্টি দিয়ে বায়ার কে একটি গোপন বার্তা দিয়েছি! যে আমি এই করি, ওই পারি। এভাবে করবো, সেভাবে করবো! ইত্যাদি, ইত্যাদি। আপনারা আপনাদের সঠিক কথা লিখে কাজ নেবার জন্য বায়ারকে মেসেজ করুন।
  • অতঃপর সবুজ টিক দেয়া “স্পন্সর হবে না” তে ক্লিক করে মেসেজ সেন্ড করুন সফল ভাবে।

আপনি যদি “স্পন্সর হবে তে ক্লিক করতেন তবে তারা আপনার কাছে টাকা চাইতো। যার ফলে আপনি প্রতিদিন ফ্রী ৫ বিড এর পরিবর্তে টাকা দিয়ে ২০ টি কাজে বিড করতে পারতেন” । তবে আমরা যেহেতু  নতুন আমাদের প্রতিদিন ৫ টি কাজই যথেষ্ট ;) । যখন কাজ শিখে যাবেন এবং স্পীড বাড়বে তখন না হয় পেইড হয়ে দেখা যাবে :D

দেখুন উক্ত কাজের নিচে গিয়ে আপনার বিড দেখাচ্ছে! ;)

আমি এই কাজ টিতে বিড কররা পর কাজটি আমি পাই। বায়ার আমাকে কাজটি দেয় এবং স্কাইপিতে সকাল ৯ টা থেকে ৫ টার ভেতর কথা বলতে বলে। আপনাদের স্ক্রীন শর্ট দেখাতে পারলাম না বলে দুঃখিত। কারণ সেটি আমি C প্রোগ্রাম এর পিকচার ফোল্ডারে রেখেছিলাম কিন্তু ভুলে ডিলেট হয়ে গিয়েছে :( যাই হোক সেটা কিছু না :)

আজকে এই পর্যন্তই, আগামীতে চূড়ান্ত পর্ব নিয়ে হাজির হতে পারবো ইনশাল্লাহ এই প্রত্যাশাই করি। সেই পর্যন্ত সবাই আশা করি সাথেই থাকবেন।

“সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন”।

↕↓সোর্স কোড↓↕

↕↓সোর্স কোড↓↕ সম্পর্কে

তামিম হয়ে জন্মেছি তামিমের মতই থাকতে চাই। কি প্রয়োজন অন্যের মতো হবার? আমি অন্য কারো মতো হতে চাই না। তৈরি করে নিতে চাই নিজের একটি জগৎ!